Posts

Showing posts from November, 2020

ইস্যু পর ইস্যু সৃষ্টি করে মানুষকে ব্যস্ত রাখছে ভোটারবিহীন অবৈধ সরকার - নুর

Image
 ইস্যু সৃষ্টি করে মানুষকে ইস্যু নিয়ে ব্যস্ত রাখা, দেশে বিভাজন তৈরি করা স্বৈরশাসনের অন্যতম বৈশিষ্ট্য। বর্তমান ভোটারবিহীন অবৈধ স্বৈরাচার সরকারও তাই করছে।  দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বর্তমান ভোটারবিহীন অবৈধভাবে সরকারের পদত্যাগ,জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং অবাধ, সুষ্ঠ,নিরপেক্ষ নির্বাচনের জন্য রাজনৈতিক ঐক্যমতে নির্বাচনকালীন সরকার গঠন ও নতুন নির্বাচন, সরকারি দলের নেতা-কর্মীদের দুর্নীতি ও লুটপাট,  নৌবাহিনীর লেফটেন্যান্টকে ভূমিদস্যু হাজি সেলিমের ছেলের মারধর, হাজি সেলিমের চাঁদাবাজি, সরকারি-বেসরকারি ভূমি দখল, RAB এর সৎসাহসী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমকে বদলি, বিআইডব্লিউটিএর আরিফকে বদলি,মেজর সিনহা হত্যাকান্ড সব আলোচিত ইস্যু এখন ভাস্কর্যে আর হেফাজতে আড়াল?  সরকারি দলও অনেকদিন পর মাঠে নামার ইস্যু পেল।  রাজনীতি এখন ভাস্কর্যকে।  এভাবেই অবৈধ স্বৈরশাসন চলছে।  অবৈধভাবে ক্ষমতায় থাকতে পরিকল্পিতভাবে একের পর এক ইস্যু সৃষ্টি আর খুব সূক্ষ্মভাবে মানুষের মাঝে বিভেদ, সংঘাত-সহিংসতা ছড়ানো হচ্ছে।  স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। [আপনাদের সুবিধার্থে 'Nurul Haque ...

বোরকা-নেকাব পরিধানকে নিষিদ্ধ করেছে যেসব দেশ

Image
  বোরকা-নেকাব পরিধানকে নিষিদ্ধ করেছে যেসব দেশ শুধু আমেরিকা এবং ইউরোপে বোরকা নিষিদ্ধ নয়, বিভিন্ন মুসলিম প্রধান দেশে ও বোরকা নিষিদ্ধ রয়েছে এবং আরো কিছু মুসলিম প্রধান দেশে এ বিষয় নিয়ে তর্ক - বিতর্ক ও আলোচনা চলছে। ফ্রান্স ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে সর্বপ্রথম 2011 সালে বোরকার নেকাব পরা নিষিদ্ধ করা হয় ৷ তাদের আইনে বোরকা বা নেকাপ করলে জরিমানা ব্যবস্থা রয়েছে। বেলজিয়াম কোন নারী তার পুরো মুখ কাপড় দিয়ে ঢেকে রাখতে পারবে না এই নিয়ম বেলজিয়ামের 2011 সালে করা হয়। নেদারল্যান্ডস ২০১৫ সালে নেদারল্যান্ডসে বোরকা নেকাব নিষিদ্ধ করা হয়। যদিও ২০১৯ সাল থেকে এই আইন কার্যকর করা হয়। বিশেষ করে জনসম্মুখে যেমন স্কুল কলেজ ও হাসপাতালে নিষিদ্ধ। স্পেন পুরো স্পেন বোরকার নেকাব নিষিদ্ধ না করলেও বার্সেলোনা কর্তৃপক্ষ বোরকা ও নিকাব নিষিদ্ধ করেছে। ব্রিটেন ব্রিটেনে প্রচুর মুসলিমের বাস হওয়ায় কোন ইসলামী পোশাকের উপর নিষেধাজ্ঞা নেই। তবে স্কুলগুলোতে নির্দিষ্ট পোশাক পরেই যেতে হয়।যার পরিপ্রেক্ষিতে বেশ কয়েকটি মামলার পর 2007 সালে স্কুল কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয় যে স্কুলে কেউ বোরকার নেকাব পরে আসতে পার...

মূর্তি আর ভাস্কর্য এক নয় - ধর্ম প্রতিমন্ত্রী

Image
' মূর্তি আর ভাস্কর্য এক নয়। আজকে পাকিস্তানে যান, ভারতে যান বিশ্বের যে কোন রাষ্ট্রেই যান সব জায়গাতে ভাস্কর্য আছে। আমরা অবশ্যই সমাধানের জন্য যা প্রয়ােজন তা আলােচনার সাপেক্ষে করবাে।' মাে: ফরিদুল হক খান  ধর্ম প্রতিমন্ত্রী ছবি: বাংলা টিভি তথ্য: BBC বাংলা

কবিতা- 'তুমি'

Image
  বিষয়:-কবিতা লিখা:-মো: আলিফ                  "তুমি"                         (মো: আলিফ) বাদুড় যেমন দিনে ডানা ঝাপটিয়ে জানায় তার নির্ঘুম রাতের কথা, আমি তেমন ইশারায় বোঝাই আমার মনের শত ব্যাথা। শত কষ্ট দিয়েছ তুমি আমার মনে, সেগুলো সযত্নে সাজিয়ে রেখেছি মনের কোণে।      পেয়েছি আমি শত ব্যাথা,     তবুও ভুলতে পারিনি আমি; তোমার সাথে কাটানো সুখের কথা।        আমি অনেক কষ্ট সয়ে,        ছলছল চোখের জলে,   তোমার চলে যাওয়া দেখেছি। তুমি মগ্ন ছিলে  অনুরঁজনের হাসিতে, আমি ছিলাম তার বিপরীতে। ভুলতে পারিনি আমি তোমার সেই,       চলে যাওয়ার ক্ষণের হাসি;     সেই স্মৃতিটা মনে করে আমি, চোখের অজান্তে এখনো কাঁদি।       তোমার কথা মনে হলে; মনে পড়ে যায় তোমার সা...

গণতান্ত্রিক সংগঠনের প্রয়োজনীয়তা

Image
গণতান্ত্রিক সংগঠনের প্রয়োজনীয়তা: কোদাল দিয়ে যেমন ধান কাটা যায় না, কাস্তে দিয়ে তেমনি মাটি কাটা যায় না। আমরা সবাই জানি ধান কাটতে কাস্তে লাগে আর মাটি কাটতে কোদাল লাগে। তেমনি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লড়াইয়ে গণতান্ত্রিক সংগঠন এর বিকল্প নেই। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য আমাদের দেশে গণতান্ত্রিক সংগঠনের কোন রুপরেখা কিংবা রেডিমেড মডেল আমাদের সামনে হাজির নেই। লক্ষ প্রানের বিনিময়ে কেনা বাংলাদেশের সংবিধানে যেমন রাষ্ট্রের সকল ক্ষমতা একজনের হাতে তুলে দিয়ে তাকে রাষ্ট্রের এবং সংবিধানের ঊর্ধ্বে স্থাপন করা হয়েছে, একইভাবে এখানকার প্রধান প্রধান রাজনৈতিক দলগুলির সকল ক্ষমতাও তেমনিভাবে একব্যক্তির হাতে তুলে দেয়া হয়েছে, যেন তা ব্যক্তিগত সম্পত্তির মতো উত্তরাধিকারসূত্রে বণ্টন করা যায় এবং বিগত পঞ্চাশ বছরে হয়েছেও তাই। প্রধান প্রধান রাজনৈতিক দলের বাইরে আদর্শভিত্তিক যে সব দল-গ্রুপ বা গোষ্ঠী রয়েছে তারাও বড় দলগুলির সাথে দৃশ্যমান কোনো পার্থক্য নির্মাণ করতে পারেনি। এইসব দলের প্রধান প্রধান পদ উত্তরাধিকারসূত্রে হস্তান্তরযোগ্য না হলেও, নেতাদের জীবদ্দশায় তাদের হাত থেকে দলের নেতৃত্ব স্থানান্তরের কো...

টাঙ্গাইলের নাগরপুর উপজেলা ছাত্র অধিকার পরিষদ এর আহবায়ক কমিটি ঘোষণা

Image
 বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, টাঙ্গাইল জেলার "নাগরপুর উপজেলা শাখার" সার্বিক কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য আগামী ০৩ (তিন) মাসের জন্য আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হলো:- আহবায়ক- নাঈম খান সদস্য সচিব- মো: রাসেল সিকদার

'পুরুষ নির্যাতন দমন আইন চাই' দাবিতে মানববন্ধন

Image
 রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আজ ১৭ ই নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবস - ২০২০ উপলক্ষে পুরুষ নির্যাতন দমন আইন চেয়ে মানববন্ধন করেছে 'বাংলাদেশ পুরুষ অধিকার ফাউন্ডেশন (বাপুঅফা)। [ছবি: সংগৃহীত] তাদের স্লোগান ছিল 'পরিবারে পুরুষের ভূমিকা কম নয়, তবু কেন পুরুষ অবহেলিত হয়'

নাগরিক তো সবাই - এমন দমন, নিপিড়ন ও বৈষম্যের শেষ কোথায়?

Image
 এক সাকিবকে হত্যা হুমকি দেওয়া ব্যক্তিকে ২৪ ঘন্টার ভিতরে গ্রেফতার করা হয়। কিন্ত ভিপি নুরকে ১১ বার হত্যার উদ্দেশ্যে হামলা করা ও প্রতিনিয়ত  হত্যার হুমকি দেওয়া ব্যক্তিদের  গ্রেফতার তো দূরের কথা মামলা পর্যন্ত  নেইনি । এক সাকিবকে খেলার অনুশীলনে কড়া নিরাপত্তার জন্য "গান ম্যান" নিয়োগ দিয়েছে বিসিবি।  কিন্ত ভিপি নুর তাঁর নিজে ঘরের ভিতরেই নিরাপত্তা নেই।  ***************** দৃশ্যপট:-১ ১ম ব্যাক্তি খেলার মাঠে ৪/৬ মেরে জাস্ট তরুনদের বিনোদন  দেয়।  দৃশ্যপট:-২ ২য় ব্যক্তি রাজনীতির মাঠে সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন অসংগতি, দুর্নীতি ও সাধারণ  মানুষের  অধিকার নিয়ে কথা বলে। এখানে, ২ জন ব্যক্তি একই দেশের নাগরিক, কিন্ত ২ ব্যক্তির জন্য আইন ভিন্ন।  একজন খেলার মাঠে ৪/৬ মেরে কড়া নিরাপত্তা পায়, আরেকজন সমাজ, রাষ্ট্র ও সাধারণ  মানুষের কথা বলে নিরাপত্তা হারায়।   এমন দমন নিপিড়ন ও বৈষম্যের শেষ কোথায়? লেখা:  মোস্তাফিজুর রহমান            সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, সাস্ট          ...

আগের একাউন্ট বন্ধ, নতুন একাউন্টে গণঅনুদান চেয়েছে ডাকসুর সদ্য সাবেক ভিপি নুর

Image
বাংলাদেশ ছাত্র  অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক ও ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরুল হক নুর গতকাল রাতে প্রায় ১১ঃ০৩ মিনিটে একটি লাইভে বলেন। তিনি বলেন, চেষ্টা করছি ফিরে আনতে যদি না দেয় তাহলে আমরা আদালত পর্যন্ত যাবো। এবং আমাদের কার্যক্রম চালিয়ে যেতে নতুন করে ২ টি বিকাশ এবং ২ টি রকেট একাউন্ট এর মাধ্যমে আবারও গণ ছাড়া তোলা হবে। যেহেতু আমরা একেবারেই নতুন সংগঠন আমাদের ফান্ড বলতে কিছুই নেই, আমাদের সংগঠনের চালিকা শক্তি জনগণ তাই জনগণই আমাদের সহায়তা করছে এবং করবে বলে আশা করি। ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরুল হক নুর বাংলাদেশকে বিদেশী অপশক্তির শক্তি চর্চার কুরুক্ষেত্র হতে দেওয়া যাবে না। সাম্প্রদায়িক উস্কানি ও রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে সতর্ক থাকতে হবে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে।  গণঅনুদান সংক্রান্ত ; বিকাশঃ 01700673200, 01819603614 রকেটঃ 018196036143, 017618809985 সংগঠন সম্পর্কিত যে কোন প্রয়োজনেঃ মুহাম্মদ রাশেদ খান - (01785517756) আহ্বায়ক ছাত্র অধিকার পরিষদ।  আতাউল্লাহ- (01303772413)  আহবায়ক যুব অধিকার পরিষদ।  আব্দুর রহমান -(01832221363) আহ্বায়ক শ্রমিক অধিকার পরিষদ। [উপরোক...

ভুলে ভরা বানানের ব্যানার নিয়ে সামির অবস্থান কর্মসূচি

Image
 বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ঐতিহাসিক ভাষণ কে পাঠ্যবইয়ে যোগ করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন ফারহান সাদিক খান নামের এক শিশু। তিনি দাবি করেছেন বঙ্গবন্ধুর ভাষণ তিনি রপ্ত করেছেন। অবস্থান কর্মসূচি টি পালন হচ্ছে জাতীয় প্রেসক্লাবের সামনে। এরই মধ্যে ছবিটির সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। কিন্তু আরেকটি বিষয় নিয়েও বেশ আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বিষয়টি হলো তার ব্যানারে বেশ কিছু বানান ভুল। অনেকে দাবি করেছেন পাঠ্যবইয়ে এখনো পর্যন্ত যা আছে তা যদি সে ভালোভাবে পড়তো, তাহলে হয়তো ভুল বানানের ব্যানার নিয়ে অবস্থান কর্মসূচিতে বসতে হতো না। ছবি দুটো ফেসবুক থেকে নেওয়া

ভাসানীর ৪৪ তম মৃত্যুবার্ষিকীতে যুব অধিকার পরিষদের আলোচনা সভা

Image
 আজ ১৭ই নভেম্বর মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৪ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ যুব অধিকার পরিষদের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তরা রাষ্ট্রীয়ভাবে মাওলানা ভাসানীকে তুলে না ধরায় ক্ষোভ প্রকাশ করে, রাজনৈতিক দলগুলোর ক্ষমতায় থাকাকালীন ইতিহাস বিকৃতিরও সমালোচনা করেন।   নাগরিক ঐক্যের আহবায়ক ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেন, বাংলাদেশে ইতিহাসকে মুক্তভাবে চর্চা করা যায় না। ভারতে মহাত্মা গান্ধীর সমালোচনা হয়, চীনে মাও সেতুংয়ের সমালোচনা হয়। কিন্তু বাংলাদেশে? ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু বললেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। স্বাধীনতার ঘোষণার জন্য এটাই যদি যথেষ্ট হয় তাহলে ১৫-২৩ মার্চ পর্যন্ত ইয়াহিয়া খানের সঙ্গে বঙ্গবন্ধুর পক্ষে ড.কামাল, তাজউদ্দীন আহমেদদের কি আলোচনা হয়েছিলো ? এই ইতিহাস কি কোথাও লেখা আছে? ২৩ মার্চ সাংবাদিকরা বঙ্গবন্ধুকে জিজ্ঞেস করলেন , আলোচনার অগ্রগতি কি ?  তিনি বললেন, অগ্রগতি যদি না হয় তাহলে কথা বলছি কেন? কথা হলো, আলোচনায় অগ্রগতি হলে ২৫ মার্চে এরকম নৃশংস গণহত্যা হয় কীভ...

মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে ছাত্র ও যুব অধিকার পরিষদের শ্রদ্ধাঞ্জলি

Image
 মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৪ তম মৃত্যুবার্ষিকীতে আজ ১৭ ই নভেম্বর রবিবার টাঙ্গাইলে তার সমাধিতে পুষ্প অর্পণ ও নীরবতা পালন করে বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন টাংগাইল জেলা ছাত্র অধিকার পরিষদ এর সভাপতি মো: কাউসার আহমেদ ও সাধারণ সম্পাদক মো: আলিফ সহ টাংগাইল জেলা ছাত্র ও যুব অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। এ সময় আরো উপস্থিত ছিলেন, ছাত্র অধিকার পরিষদ এর কেন্দ্রীয় আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান, যুগ্ন-আহবায়ক ফারুক হাসান, শাকিল উজ্জামান। যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহবায়ক সাইফুল্লাহ হায়দার, পাঠান আজহার, সদস্য প্লাবন খান সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দরাও এ সময় উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। তারা বলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আদর্শকে অনুসরণ করে দেশের আপামর জনতা, শোষিত মানুষের পক্ষে অধিকার আদায়ে কাজ করবে তাদের রাজনৈতিক ধারা।