টাঙ্গাইলে ছাত্র অধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন-
আজ ১৭ ই ফেব্রুয়ারি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এর প্রতিষ্ঠা বার্ষিকী। এবার অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সারা দেশের মতোই টাঙ্গাইল জেলা নানা কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। টাঙ্গাইল জেলা শাখা সহ, টাঙ্গাইল টাঙ্গাইল জেলার ১২ টি উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। টাঙ্গাইল জেলা শাখাসহ প্রত্যেক উপজেলায় ইউনিট কেক কেটে উদযাপন অনুষ্ঠান শুরু করেন। এছাড়াও জেলা শাখা সহ বিভিন্ন উপজেলায় অন্যান্য কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়। টাংগাইল জেলা ছাত্র অধিকার পরিষদ এর আয়োজনে এবং টাঙ্গাইল জেলা যুব অধিকার পরিষদ ও সহযোগিতায় জেলা শাখা এতিম শিশুদের মাঝে খাবার পরিবেশন ও ভ্রাম্যমান, অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করেন শহরের বিভিন্ন জায়গায়। এছাড়াও টাঙ্গাইল জেলা শাখা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। পরবর্তীতে সংগঠনটির জেলা শাখা মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করেন ও সংগঠনের সার্বিক...