Posts

ইতিবাচক ছাত্র রাজনীতি কোন পথে?

  ছাত্র রাজনীতি ক্যাম্পাসে থাকবে কিনা এই সিদ্ধান্ত ছাত্ররাই নিবে। এই ভূখণ্ডে ছাত্র রাজনীতির রয়েছে এক গৌরবময় ইতিহাস । পাকিস্তান আমলে ও বাংলাদেশ সৃষ্টির পরে নানা শোষণ বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করে গেছে ছাত্র নেতারা। ছাত্র সংগঠনগুলো জড়িত ছিল ওতোপ্রোতভাবে। অর্থাৎ বলাই যায় যে ছাত্র রাজনীতি এই ভূখণ্ডের জন্য গুরুত্বপূর্ণই ছিলো। সর্বশেষ ১৮'র কোটা সংস্কার আন্দোলন ও ২৪'র গণ অভ্যুত্থানও ছাত্রদের রাজনৈতিক সচেতনতারই ফল। ঢাকাসহ সারাদেশের নেতৃত্ব'র দিকে তাকালেই দেখা যাবে, তাদের বড় একটা সরাসরি ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলো। তবে গত ১৫ বছরে ছাত্র রাজনীতির গৌরবময় ইতিহাসকে ম্লান করে দিয়েছে ছাত্রলীগ নামক সন্ত্রাসী সংগঠনের কার্যকলাপ। ছাত্র রাজনীতির নামে ক্যাম্পাসগুলোকে পরিণত করেছিলো টর্চার সেলে। যেই টর্চার সেল থেকে আমরা আবরার সহ অসংখ্য শিক্ষার্থীকে বের হতে দেখেছি। শিক্ষার স্বাভাবিক পরিবেশ নষ্ট করে ক্যাম্পাসগুলোতে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল ছাত্রলীগ। গেস্টরুম নামক অত্যাচারের মধ্য দিয়ে সাধারণ ছাত্রদের বিশ্ববিদ্যালয় জীবনের সূচনা ঘটেছে এদের হাত ধরে। হলের ছাত্রদের দিয়ে জোরপূর্বক রাজনৈতিক...

টাঙ্গাইলে ছাত্র ও যুব অধিকার পরিষদের খাবার বিতরণ

Image
 টাঙ্গাইল শহরের বিভিন্ন জায়গায় ভাসমান ও মানসিক ভারসাম্যহীন মানুষ এবং রিকশা চালক ও নিম্নআয়ের মানুষের মাঝে আজ ২ই মে রান্না করা খাবার বিতরণ করা হয়।  বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদের উদ্যোগে প্রায় ১২০ প্যাকেট খাবার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো: কাওছার আহমেদ ও  যুব অধিকার পরিষদের আহবায়ক মাসুদুর রহমান রাসেল সহ অন্যান্য নেতা কর্মীরা এ সময় তারা জানান তাদের এই কার্যক্রম গণমানুষের সহযোগিতায় অব্যাহত থাকবে।

ছাত্রলীগ নেতা হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে বগুড়া জেলা ছাত্র ও যুব অধিকার পরিষদ

Image
  সুস্থ ধারার রাজনীতির বিকাশ ও ছাত্রলীগ নেতা তাকবির ইসলাম খান হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে 'বাংলাদেশ ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদ, বগুড়া জেলা'। আজ ১৮/০৩/২০২১ ইং এ কর্মসূচিটি পালন করা হয়।

টাঙ্গাইলে ছাত্র অধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন-

Image
 আজ ১৭ ই ফেব্রুয়ারি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এর প্রতিষ্ঠা বার্ষিকী। এবার অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সারা দেশের মতোই টাঙ্গাইল জেলা নানা কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে।  টাঙ্গাইল জেলা শাখা সহ, টাঙ্গাইল টাঙ্গাইল জেলার ১২ টি উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। টাঙ্গাইল জেলা শাখাসহ প্রত্যেক উপজেলায় ইউনিট কেক কেটে উদযাপন অনুষ্ঠান শুরু করেন। এছাড়াও জেলা শাখা সহ বিভিন্ন উপজেলায় অন্যান্য কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়।  টাংগাইল জেলা ছাত্র অধিকার পরিষদ এর আয়োজনে এবং টাঙ্গাইল জেলা যুব অধিকার পরিষদ ও সহযোগিতায় জেলা শাখা এতিম শিশুদের মাঝে খাবার পরিবেশন ও ভ্রাম্যমান, অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করেন শহরের বিভিন্ন জায়গায়।  এছাড়াও টাঙ্গাইল জেলা শাখা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। পরবর্তীতে সংগঠনটির জেলা শাখা মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করেন ও সংগঠনের সার্বিক...

শহিদ দিবসে উন্মুক্ত রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে টাঙ্গাইল জেলা ছাত্র অধিকার পরিষদ -

Image
নবম শ্রেণী থেকে স্নাতক ও ডিপ্লোমা পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে শহিদ দিবস ও "আন্তর্জাতিক মাতৃভাষা দিবস" উপলক্ষে উন্মুক্ত রচনা প্রতিযােগিতা-২০২১ ১ম পুরস্কার বই, ক্রেস্ট ও নগদ ২ হাজার টাকা ২য় পুরস্কার বই, ক্রেস্ট ও নগদ ১ হাজার টাকা ৩য় পুরস্কার বই, ক্রেস্ট ও নগদ ৫'শ টাকা নির্বাচিত সেরা ৫ জনকে বই ও ক্রেস্ট পুরস্কার হিসেবে দেওয়া হবে বিষয়বস্তু - ভাষা আন্দোলনের প্রেক্ষাপট ও তাৎপর্য নিয়মাবলী - ১. লেখা ১২০০-১৫০০ শব্দের মধ্যে ২০ ফেব্রুয়ারির মধ্যে পাঠাতে হবে। লেখার সাথে যােগাযােগের মােবাইল নাম্বার দিতে হবে। ২. বাছাইকৃত সেরা ২০ জনকে রচনাটি নিজে মুখে পড়ে ভিডিও আকারে পাঠাতে হবে। ৩. লেখা ও ভিডিও বাংলা ভাষায় পাঠাতে হবে। আয়ােজনে: বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, টাঙ্গাইল জেলা সহযােগিতায়: বাংলাদেশ যুব অধিকার পরিষদ, টাঙ্গাইল জেলা লেখা পাঠানাে ও যােগাযােগের ঠিকানা 01739372687 (WhatsApp) অথবা ই-মেইল bsrc.tangail@gmail.com লেখা পাঠানাের শেষ তারিখ ও ২০/০২/২০২১ খ্রি: গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামে ভিপি নুরের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে যােগ দিন ® বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ বাংলাদেশ য...

টাঙ্গাইলের সখীপুর উপজেলা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে-

Image
 বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, টাঙ্গাইল জেলার 'সখিপুর উপজেলা শাখার' সার্বিক কার্যক্রম এগিয়ে নেয়ার লক্ষ্যে আগামী তিন (০৩) মাসের জন্য আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হলো- উক্ত কমিটিতে আহ্বায়ক করা হয়েছে আল - আমিন হোসেন কে। ফেব্রুয়ারির ০৪ তারিখ জেলা শাখার সভাপতি কাওছার আহমেদ ও সাধারণ সম্পাদক মো: আলিফের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

টাঙ্গাইলে ছাত্র ও যুব অধিকার পরিষদের সপ্তাহব্যাপী শীতবস্ত্র বিতরণ কর্মসূচী চলছে -

Image
 "বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ও যুব অধিকার পরিষদ, টাঙ্গাইল জেলা" শাখা কতৃক আয়োজিত ৭ দিন ব্যাপি শীতবস্ত্র কর্মসূচীর চতুর্থ দফায় শীতবস্ত্র বিতরণ চলছে। আজকে সদর উপজেলার বিভিন্ন পয়েন্টে বিতরণ করা হয়। এর আগে গোপালপুর, সখিপুর ও আজকে নাগরপুরে বিতরণ করা হয়।

বিদেশে অর্থ পাচারের বিরুদ্ধে কথা বলার সামর্থ্য দুদকেরও নেই - ভিপি নুর

Image
 বাংলাদেশ থেকে প্রতি বছর ৬৫ হাজার কোটি টাকা পাচার হয়। যা দিয়ে দুটি পদ্মা সেতু করা যায়। সেসব বিষয়ে সরকার, প্রশাসন, মিডিয়া কারো অনুসন্ধান নাই অথচ এক পদ্মা সেতুর স্প্যান বসানো নিয়ে ৬ বছর ধরে মাতামাতি!  শুধুমাত্র গত ৭ বছরেই বাংলাদেশ থেকে ৪ লাখ ৫০ হাজার কোটি পাচার করা হয়েছে।  মুক্তিযুদ্ধের চেতনার সরকারের আমলে পাকিস্তানিদের মতো কারা করছে এসব লুটপাট করছে? এদের পরিচয় কি জাতি জানতে পারবে? সরকার কি এদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারবে?  ' বিদেশে অর্থ পাচারের বিরুদ্ধে কথা বললে গুম হয়ে যেতে হবে। এ শক্তি বলয়ের বিরুদ্ধে দাঁড়ানো সামর্থ্য দুদকেরও নেই। ' - খন্দকার ইব্রাহিম খালেদ (সাবেক ডেপুটি গভর্নর, বাংলাদেশ ব্যাংক)। নুরুলহক নুর  সদ্য সাবেক ভিপি ডাকসু।

বর্ধিত হলো ছাত্র অধিকার পরিষদের 'কেন্দ্রীয়' কমিটি, থাকছেন যারা-

Image
 আজ ০১-১২-২০২০ ইং তারিখে ভারপ্রাপ্ত আহ্বায়ক মো: রাশেদ খাঁনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বর্ধিত হলো ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটি, থাকছেন যারা-

ইস্যু পর ইস্যু সৃষ্টি করে মানুষকে ব্যস্ত রাখছে ভোটারবিহীন অবৈধ সরকার - নুর

Image
 ইস্যু সৃষ্টি করে মানুষকে ইস্যু নিয়ে ব্যস্ত রাখা, দেশে বিভাজন তৈরি করা স্বৈরশাসনের অন্যতম বৈশিষ্ট্য। বর্তমান ভোটারবিহীন অবৈধ স্বৈরাচার সরকারও তাই করছে।  দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বর্তমান ভোটারবিহীন অবৈধভাবে সরকারের পদত্যাগ,জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং অবাধ, সুষ্ঠ,নিরপেক্ষ নির্বাচনের জন্য রাজনৈতিক ঐক্যমতে নির্বাচনকালীন সরকার গঠন ও নতুন নির্বাচন, সরকারি দলের নেতা-কর্মীদের দুর্নীতি ও লুটপাট,  নৌবাহিনীর লেফটেন্যান্টকে ভূমিদস্যু হাজি সেলিমের ছেলের মারধর, হাজি সেলিমের চাঁদাবাজি, সরকারি-বেসরকারি ভূমি দখল, RAB এর সৎসাহসী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমকে বদলি, বিআইডব্লিউটিএর আরিফকে বদলি,মেজর সিনহা হত্যাকান্ড সব আলোচিত ইস্যু এখন ভাস্কর্যে আর হেফাজতে আড়াল?  সরকারি দলও অনেকদিন পর মাঠে নামার ইস্যু পেল।  রাজনীতি এখন ভাস্কর্যকে।  এভাবেই অবৈধ স্বৈরশাসন চলছে।  অবৈধভাবে ক্ষমতায় থাকতে পরিকল্পিতভাবে একের পর এক ইস্যু সৃষ্টি আর খুব সূক্ষ্মভাবে মানুষের মাঝে বিভেদ, সংঘাত-সহিংসতা ছড়ানো হচ্ছে।  স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। [আপনাদের সুবিধার্থে 'Nurul Haque ...