Posts

Showing posts from September, 2024

ইতিবাচক ছাত্র রাজনীতি কোন পথে?

  ছাত্র রাজনীতি ক্যাম্পাসে থাকবে কিনা এই সিদ্ধান্ত ছাত্ররাই নিবে। এই ভূখণ্ডে ছাত্র রাজনীতির রয়েছে এক গৌরবময় ইতিহাস । পাকিস্তান আমলে ও বাংলাদেশ সৃষ্টির পরে নানা শোষণ বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করে গেছে ছাত্র নেতারা। ছাত্র সংগঠনগুলো জড়িত ছিল ওতোপ্রোতভাবে। অর্থাৎ বলাই যায় যে ছাত্র রাজনীতি এই ভূখণ্ডের জন্য গুরুত্বপূর্ণই ছিলো। সর্বশেষ ১৮'র কোটা সংস্কার আন্দোলন ও ২৪'র গণ অভ্যুত্থানও ছাত্রদের রাজনৈতিক সচেতনতারই ফল। ঢাকাসহ সারাদেশের নেতৃত্ব'র দিকে তাকালেই দেখা যাবে, তাদের বড় একটা সরাসরি ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলো। তবে গত ১৫ বছরে ছাত্র রাজনীতির গৌরবময় ইতিহাসকে ম্লান করে দিয়েছে ছাত্রলীগ নামক সন্ত্রাসী সংগঠনের কার্যকলাপ। ছাত্র রাজনীতির নামে ক্যাম্পাসগুলোকে পরিণত করেছিলো টর্চার সেলে। যেই টর্চার সেল থেকে আমরা আবরার সহ অসংখ্য শিক্ষার্থীকে বের হতে দেখেছি। শিক্ষার স্বাভাবিক পরিবেশ নষ্ট করে ক্যাম্পাসগুলোতে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল ছাত্রলীগ। গেস্টরুম নামক অত্যাচারের মধ্য দিয়ে সাধারণ ছাত্রদের বিশ্ববিদ্যালয় জীবনের সূচনা ঘটেছে এদের হাত ধরে। হলের ছাত্রদের দিয়ে জোরপূর্বক রাজনৈতিক...