কবিতা- 'তুমি'
- Get link
- X
- Other Apps
বিষয়:-কবিতা
লিখা:-মো: আলিফ
"তুমি"
(মো: আলিফ)
বাদুড় যেমন দিনে ডানা ঝাপটিয়ে জানায় তার নির্ঘুম রাতের কথা,
আমি তেমন ইশারায় বোঝাই আমার মনের শত ব্যাথা।
শত কষ্ট দিয়েছ তুমি আমার মনে,
সেগুলো সযত্নে সাজিয়ে রেখেছি মনের কোণে।
পেয়েছি আমি শত ব্যাথা,
তবুও ভুলতে পারিনি আমি;
তোমার সাথে কাটানো সুখের কথা।
আমি অনেক কষ্ট সয়ে,
ছলছল চোখের জলে,
তোমার চলে যাওয়া দেখেছি।
তুমি মগ্ন ছিলে অনুরঁজনের হাসিতে,
আমি ছিলাম তার বিপরীতে।
ভুলতে পারিনি আমি তোমার সেই,
চলে যাওয়ার ক্ষণের হাসি;
সেই স্মৃতিটা মনে করে আমি,
চোখের অজান্তে এখনো কাঁদি।
তোমার কথা মনে হলে;
মনে পড়ে যায় তোমার সাথে কাটানো শীতের সকালের কথা,
আর শুধু অনুভুত হয় ব্যাথা ত্ত ব্যাথা।
জানার খুব ইচ্ছে হয় ভুলে গেছ কি আমায়?
আমি কিন্তু এখনো ভুলতে পারিনি তোমায়।
যাওয়ার পর হয়নি আর দেখা,
খুজেছি তোমায় ;
অনুসরণ করেছি অনেক রেখা।
খুজেছি তোমায় আমি রাস্তার ধারে,
খুজেছি তোমায় আমি নদীর পাড়ে।
তবুও তোমায় পাইনি কোথাও,
হয়েছ কি তুমি উধাও?
অতীতে তোমায় খজেছি,
বর্তমানে খুজছি,
ভবিষ্যতেও খুজেই যাবো।
তোমার দেখা আমি পাবোই পাবো,
প্রশ্নের উত্তর আমি নিবোই নিবো।
তারিখ- ১৭-০৬-২৯১৮ ইং
- Get link
- X
- Other Apps

Comments
Post a Comment