বিদেশে অর্থ পাচারের বিরুদ্ধে কথা বলার সামর্থ্য দুদকেরও নেই - ভিপি নুর
বাংলাদেশ থেকে প্রতি বছর ৬৫ হাজার কোটি টাকা পাচার হয়। যা দিয়ে দুটি পদ্মা সেতু করা যায়। সেসব বিষয়ে সরকার, প্রশাসন, মিডিয়া কারো অনুসন্ধান নাই অথচ এক পদ্মা সেতুর স্প্যান বসানো নিয়ে ৬ বছর ধরে মাতামাতি! শুধুমাত্র গত ৭ বছরেই বাংলাদেশ থেকে ৪ লাখ ৫০ হাজার কোটি পাচার করা হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনার সরকারের আমলে পাকিস্তানিদের মতো কারা করছে এসব লুটপাট করছে? এদের পরিচয় কি জাতি জানতে পারবে? সরকার কি এদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারবে? ' বিদেশে অর্থ পাচারের বিরুদ্ধে কথা বললে গুম হয়ে যেতে হবে। এ শক্তি বলয়ের বিরুদ্ধে দাঁড়ানো সামর্থ্য দুদকেরও নেই। ' - খন্দকার ইব্রাহিম খালেদ (সাবেক ডেপুটি গভর্নর, বাংলাদেশ ব্যাংক)। নুরুলহক নুর সদ্য সাবেক ভিপি ডাকসু।