টাঙ্গাইলে ছাত্র অধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন-
আজ ১৭ ই ফেব্রুয়ারি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এর প্রতিষ্ঠা বার্ষিকী। এবার অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সারা দেশের মতোই টাঙ্গাইল জেলা নানা কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে।
টাঙ্গাইল জেলা শাখা সহ, টাঙ্গাইল টাঙ্গাইল জেলার ১২ টি উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
টাঙ্গাইল জেলা শাখাসহ প্রত্যেক উপজেলায় ইউনিট কেক কেটে উদযাপন অনুষ্ঠান শুরু করেন। এছাড়াও জেলা শাখা সহ বিভিন্ন উপজেলায় অন্যান্য কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়।
টাংগাইল জেলা ছাত্র অধিকার পরিষদ এর আয়োজনে এবং টাঙ্গাইল জেলা যুব অধিকার পরিষদ ও সহযোগিতায় জেলা শাখা এতিম শিশুদের মাঝে খাবার পরিবেশন ও ভ্রাম্যমান, অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করেন শহরের বিভিন্ন জায়গায়।
এছাড়াও টাঙ্গাইল জেলা শাখা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। পরবর্তীতে সংগঠনটির জেলা শাখা মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করেন ও সংগঠনের সার্বিক উন্নতির জন্য দোয়া প্রার্থনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা শাখার সভাপতি কাওছার আহমেদ ও সাধারণ সম্পাদক মো: আলিফ সহ-সাংগঠনিক প্রায় শতাধিক নেতাকর্মী। এছাড়া উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা যুব ধিকার পরিষদের আহ্বায়ক মাসুদুর রহমান রাসেল ও সদস্য সচিব শামিমুর রহমান সাগর সহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকালে সভাপতি কাওছার আহমেদ বলেন, 'কোটা নামক বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার মাধ্যমে যাত্রা শুরু হয় ছাত্র অধিকার পরিষদ এর। পরবর্তীতে ছাত্র তথা গণমানুষের অধিকার আদায়ে এখনো পর্যন্ত হামলা-মামলা নির্যাতন সহ্য করে কাজ করে যাচ্ছে এই সংগঠন। এভাবেই নানা ষড়যন্ত্র উপেক্ষা করে এগিয়ে যাবে ছাত্র অধিকার পরিষদ।'
সাধারণ সম্পাদক মো: আলিফ বলেন, 'শিক্ষা অধিকার প্রগতি এর পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এর রয়েছে অধিকার আদায়ের সংগ্রাম এর এক উজ্জ্বল ইতিহাস। বাংলার মানুষের অধিকার ফিরিয়ে আনতে শুরু থেকে কাজ করে যাচ্ছে ছাত্র অধিকার পরিষদ। ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা, দখলমুক্ত নিরাপদ ক্যাম্পাসের জন্য আজীবন সংগ্রাম করে যাবে ছাত্র অধিকার পরিষদ।'
এছাড়াও তিনি এই সংগ্রামে সকলকে পাশে চেয়েছেন।



Comments
Post a Comment