টাঙ্গাইলে ছাত্র ও যুব অধিকার পরিষদের খাবার বিতরণ
টাঙ্গাইল শহরের বিভিন্ন জায়গায় ভাসমান ও মানসিক ভারসাম্যহীন মানুষ এবং রিকশা চালক ও নিম্নআয়ের মানুষের মাঝে আজ ২ই মে রান্না করা খাবার বিতরণ করা হয়।
বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদের উদ্যোগে প্রায় ১২০ প্যাকেট খাবার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো: কাওছার আহমেদ ও যুব অধিকার পরিষদের আহবায়ক মাসুদুর রহমান রাসেল সহ অন্যান্য নেতা কর্মীরা
এ সময় তারা জানান তাদের এই কার্যক্রম গণমানুষের সহযোগিতায় অব্যাহত থাকবে।

Comments
Post a Comment